দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা
আমরা আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করি। শিক্ষার্থীদের বই, খাতা, শিক্ষা উপকরণ, পোশাক, ভর্তি ও পরীক্ষার ফি এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষার পথ সুগম করতে কাজ করি। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আপনার সহযোগিতায় গড়ে উঠতে পারে শিক্ষিত ও সম্ভাবনাময় আগামী প্রজন্ম। আসুন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাশে দাঁড়াই।
আপনার অনুদান পৌঁছে দিন
দান ও সদাকাহ প্রদান করুন
আপনার পছন্দের খাত নির্বাচন করে অনুদানের পরিমাণ প্রদান করুন।